নোটিশ
ওয়ারিশ/পারিবারিক সনদে জন্মসনদ নম্বর/জাতীয় পরিচয় পত্র নম্বর নিশ্চিতকরণ প্রসঙ্গে।
📢 জনসাধারণের অবগতির জন্য জরুরি বিজ্ঞপ্তি
বিষয়: ওয়ারিশ/পারিবারিক সনদে জন্মসনদ নম্বর/জাতীয় পরিচয় পত্র নম্বর নিশ্চিতকরণ প্রসঙ্গে।
বাংলাদেশ নির্বাচন কমিশন, উপজেলা নির্বাচন অফিস, টেকনাফ, কক্সবাজার-এর নির্দেশনার আলোকে বাহারছড়া ইউনিয়নের সম্মানিত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে ওয়ারিশ/উত্তরাধিকারী/পারিবারিক সনদে পরিবারের সকল সদস্যের জন্ম নিবন্ধন নম্বর/জাতীয় পরিচয় পত্র নং (Birth Registration Number/NID NO) সঠিকভাবে উল্লেখ থাকা আবশ্যক।
যেসব নাগরিক নতুন NID-এর জন্য আবেদন করবেন অথবা সংশ্লিষ্ট সেবা গ্রহণ করবেন, তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র পূর্বেই যাচাই করে যথাযথভাবে প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনে বাহারছড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করুন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ
টেকনাফ, কক্সবাজার